আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুনের প্রচারণায় জামালপুর শহর শাখার অন্তর্গত ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড কম্পপুর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা সাদ্দাম হোসেন রিপন,মো: মুখলেছুর রহমান মুকুল,আব্দুর রউফ তালুকদার, মোঃ ছাইফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক জনাব আখতারুজ্জামান আক্তার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাসেদ মিয়া, ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান সাগর, সাধারণ সম্পাদক মারুফ,ছাত্রদলের সদস্য সাব্বির হোসেন জন্টু সহ ওয়ার্ড পর্যায়ে যুবদল,শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবি দল সহ তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী ।